কুদরত রাহমান এর কবিতা / চাওয়া পাওয়া

কবিতা ( Poetry) By Nov 11, 2024 1 Comment
চাওয়া পাওয়া
কুদরত রাহমান

মাগো তোমায় বলি শোনো, আমাদের অর্থাৎ তোমার

ছেলে ও মেয়েদের খুব বেশী কিছু চাওয়া ছিলনা,

মাথা গোঁজার একটু ঠাঁই চেয়েছিলাম সেটা মোরা পেয়েছি

দু’বেলা দুমুঠো খাবার খেয়ে উদরের ক্ষুধা মেটেনা।

চেয়েছিলাম রোগে শোকে একটু উন্নত চিকিৎসা এবং ঔষধ

লোভী আর স্বার্থপরদের কারণে সেটা কিন্তু জোটেনা,

ঘর থেকে বের হয়ে চলতে ফিরতে নিরাপদ সড়ক চেয়েছি

ফটকাবাজ আর চাঁদাবাজির কারনে সেটা আজও হলোনা।

বিষমুক্ত নির্ভেজাল খাদ্যশস্য উৎপাদন করতে চেয়েছি

সেখানে ষড়যন্ত্র এসে যেঁকে বসে সেটা হতে দিলনা,

আমাদের গাছেদের সাথে বন্ধুত্ব ছিলো তরুলতা পছন্দ

প্রচুর অক্সিজেন এখন আর তুলনামুলক পাওয়া যাচ্ছেনা।

রোদে গা ভিজিয়ে রৌদ্রস্নান করা পুরোনো অভ্যাসটা

সেই আগের মতো ফিরিয়ে আনা কেনো হচ্ছেনা,

গরমকালে বেশী গরম এবং শীতকালে তীব্র শীত

এমন আবহাওয়া আমাদের কখনও চাওয়া ছিলনা।

আমাদের চাওয়া গুলো খুব বেশি নয় এখন পর্যন্ত

তবুও পাওয়া গুলো অধিকার গুলো পূরণ হলোনা।

কষ্টের ছাপ আমাদেরকে প্রতিদিন ভাবিয়ে চলে

ঘুষ দূর্ণীতি মুক্ত একটি নতুন পৃথিবী আজও গড়েনি,

আমি একলা সুখের স্বপ্ন কখনও দেখতে চাইনি

বিশ্বের প্রতিটি মানুষ আর প্রাণীকুলে শান্তি আসেনি।

টাকা পেশীশক্তি আর অস্ত্রের ঝনঝনানি রক্তাক্ত লাশ

এটা আমরা কখনও দেখতে চাইনা এবং চাইনি,

তবুও কেনো ওরা মানুষ হয়ে মানুষ হত্যায় মত্ত

কেনো আমরা মানবতার মশাল আজও উড়াতে পারিনি?

আমাদের চাওয়া ছিলো বিশ্বের সকল মানুষ

যার যার যোগ্যতা অনুযায়ী কর্মে নিয়োজিত রইবে,

আর তার চাহিদা মোতাবেক খাবার ও নিরাপত্তা পাইবে

মানুষে মানুষে কোনো ভেদাভেদ তৈরি করবে?

জাতি দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ

সবার উপরে মানুষ সত্য বাস্তবে কবে তাহাই হইবে,

মাগো আমাদের চাওয়া পাওয়া নিশ্চয় একদিন মিটবে

যেদিন সৎ যোগ্য মানবিক নেতৃত্ব কপালে জুটবে।

আরও পড়ুন

কুদরত রাহমান এর কবিতা / ধ্বংস নয়

See more and read please

http://howsbd.wordpress.com

1 Comment

  1. Mst Shampa says:

    Excellent

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *