পাল্টে যাবার জট কুদরত রাহমান পাল্টে গেছে কাঁচা মাটির কাদার পথপিচঢালা কংক্রিটের রাস্তা হইছে কতোপাল্টে গেছে শাপলা দীঘির জলসেথায় এহনে ঘোলা পানির ঢলহাঁস মুরগির বিষ্ঠা ছেটানো গন্ধমর্জিনার মা দুঃখ স্বরে কইছিলোমাছে- ভাতে আগের নাহাল স্বাদ নাই,ডিম খাই, না ভীমড়ি খাই টের পাইনা। মাটির কলসি কাঁকে কইরা নদীর ঘাটেবড় বাড়ির মাইয়াগো কি সুন্দর মানাতোমাথায় গামছা বাইন্দা আড়বাঁশি হাতেবাবলা বনে মধুর সুরতোলা…

