Category

কবিতা ( Poems)

কুদরত রাহমান এর কবিতা / সক্রেটিস

সক্রেটিস কুদরত রাহমান সভ্যতার উজ্জ্বল নক্ষত্র, দর্শনের জনক যাহারা মেনে নিতে পারেনি এই কিংবদন্তীকে নিতান্ত মাথা মোটার দল ছিলো তারা, সক্রেটিস মরেও বেঁচে আছে, যারা মারলো তাকে ইতিহাসের পাতা থেকে দিনান্তর কালান্তরে বিলীন তারা মানুষের কল্যাণে, সভ্যতার জন্য যারা নিবেদিত তারা মরেনা, এমনকি তাদের কর্ম কথা সংলাপ চিরকাল রয়ে যায়, নদীর ধারার মতো বয়ে চলে, স্বার্থপর লোভী ক্ষমতার দাপটধারীরা ক্ষনেক…

কুদরত রাহমান এর কবিতা / ভালোবাসার সমাধি

ভালোবাসার সমাধি কুদরত রাহমান গনিকালয়ের চুমকি ঠুমকি ঠুমকি নাচে কিতাবাদী কইলো আঁই তোরে ভালোবাসি নিকুচি করেছি তোর ভালোবাসার, চুমকি ঠোঁট ভ্যাংচায়, ট্যাকা আছে, ভালোবাসা আছে, সোনাচান্দি আছেতো ভালোবাসা আছে, বাজার সদায় আছে, ভালোবাসা আছে আসলে কি জানোস, আমগো ভালোবাসা সেইকবে, কাজল দীঘির পাড়ে মোল্যা বাড়ির পোলার হাতে সমাধি হইছে……. এহন আর ভালোবাসা চিনিনা বুঝিনা, থুৎকার দেই ঘৃণা করি, সব কথা…

কুদরত রাহমান এর কবিতা / যদি কবিতা পড়ো

যদি কবিতা পড়ো কুদরত রাহমান জীবন চলার বাঁকে, কাজের ফাঁকে, অবসর পেলে যদি তুমি কবিতা পড়ো, তাহলে তুমি খুব ভালো ছিলে, কথার ছলে, খোলামেলা আকাশ তলে একাকী ক্ষণে যদি তুমি কবিতা পড়ো, তাহলে পবিত্রতা ছুঁয়ে যায় মনে, প্রিয়ার কথা ভেবে, ভালো স্মৃতি পাবে, কবিতার ছন্দে বলবো তোমায়, সুন্দর সন্ধ্যায় তুমি থাকনি একটু দ্বন্দে, জ্যোৎস্নায় রাতে, চাঁদের আলোতে ভিজে চেয়ো দেখো…

কুদরত রাহমান এর কবিতা / কালি কলম

কালি কলম কুদরত রাহমান লিখতে লিখতে কালি ফুরায়, কলম রয়ে যায় কলমের প্রাণ কালি ছিলো ফুরিয়ে নিষ্প্রাণ হয়, তুমি যদি একটি কলম হও স্বভাব এবং গুণে গুণ ফুরালে অচল তুমি শুধু জড়ো রবে প্রানে। জ্ঞানের ভান্ডার করিও প্রশস্ত যতটা পারো কষ্ট কলমের কালি ফুরিয়ে গেলেও জ্ঞান হয়না নষ্ট। জ্ঞানই শক্তি জ্ঞানই বল জ্ঞানের তুলনা জ্ঞান যত অর্জিবে ফুরাবে না কভু…

মহাদেব সাহা এর কবিতা/ একুশ মানেই আসছে

একুশ মানেই আসছে মহাদেব সাহা একুশ মানেই আসছে সালাম ফিরে আসছে, বরকত ফিরে আসছে, তাজুল ফিরে আসছে, একুশ মানেই মুক্তিযুদ্ধ ফিরে আসছে। সেই সাহসে বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে, তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে, স্বাধীনতা ফিরে আসছে, এই পদ্মা মেঘনার দেশে আবার ৫২ আসছে ৬৯ আসছে ৭১ ফিরে আসছে, স্বপ্ন আসছে, ভবিষ্যৎ আসছে একুশ মানে অতীত নয়,আগামী মৃত্যু…

কুদরত রাহমান এর কবিতা / এসো তাদের কথা বলি

এসো তাদের কথা বলি কুদরত রাহমান এসো তাদের কথা বলি যাদের স্মরণ করিতে আজও ফুটে থাকে শিমুল পলাশের কলি। এসো তাদের কথা বলি যাদের রক্তস্রোতে গিয়েছিল ভেসে রাজপথ অলিগলি। এসো তাঁদের কথা বলি যাদের রক্তের ঋণ শুধিবে না কোনদিন যতই রক্ত ঢালি। এসো তাদের কথা বলি যাদের ত্যাগের দ্বারা ফিরে পেয়েছি মোরা মায়ের ভাষায় ঝুলি। এসো তাদের কথা বলি যাদের…

কুদরত রাহমান এর কবিতা / ব্যাথা

ব্যাথা কুদরত রাহমান আঘাত পেলে ব্যথা পাবে, এটাই স্বাভাবিক, কতটা আঘাত কেমন আঘাত কোথায় আঘাত, সেটা নিয়েই ব্যথার তীব্রতা, শরীরের যে অঙ্গ অথবা প্রত্যঙ্গ আঘাত প্রাপ্ত হলে কষ্ট পাবে চিকিৎসা প্রলেপ দিলে ধীরে সুস্থে ব্যাথা নিরাময় লাভ করে, কখনো কখনো অঙ্গ ছেদ বা বাদ দিলেও ব্যাথা চলে যাবে কিন্তু এমন কিছু ব্যাথা আছে তাহাযে খবই মারাত্মক রোগ, এমন ভাবে মানুষ…