Category

কবিতা ( Poetry)

এই পেজে আমার নিজের লেখা কবিতা সহ স্বনামধন্য কবিদের কবিতা প্রকাশ করা হয়। কবিতা পড়ুন এবং মন্তব্য করুন। প্রিয় পাঠক আপনার সার্বিক মঙ্গল এবং সফলতা কামনা রইলো।

কুদরত রাহমান

যুদ্ধ নয় শান্তি চাই

যুদ্ধ নয় শান্তি চাই কুদরত রাহমান আমরা ক্ষণিকের তরে এসেছি পৃথিবীতে, সুন্দর একটা পৃথিবী সাজিয়ে তুলতে চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা হানাহানি চাইনা, আমরা সৌহার্দ্য চাই। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমাদের আচার আচরণ হোক সুন্দর এবং সহনশীল, মানুষে মানুষে গভীর বন্ধুত্ব আর অন্তরঙ্গতা হোক আমাদের জীবন আদর্শের মুল চাবিকাঠি। পেশী শক্তি নয়, মেধা শক্তি দিয়ে…

স্বাগতম ২০২৬

আমার ওয়েবসাইটে ২০২৬ সালে প্রিয় ভিজিটরদের সাদরে আমন্ত্রণ। সাথেই থাকুন, নিত্য নতুন লেখা এবং তথ্য পেতে আমি কুদরত ই রহমান মহব্বত আপনাদের সহযোগিতা কামনা করি। পড়ুন কুদরত রাহমান এর কবিতা /মেকি সভ্যতা

আমাদের স্বপ্ন

আমাদের স্বপ্ন কুদরত রাহমান আমাদের স্বপ্ন ছিল দেশটা হবে সবার স্বাধীন ভাবে বলবো কথা থাকবে না কেউ বাধার, শিক্ষা দীক্ষা মনুষ্যতে আমরা হবো সেরা মানবতার শপথ নিয়ে বিজয় আনবো মোরা । আরও পড়ুন কুদরত রাহমান এর কবিতা / মানবতা

কুদরত রাহমান এ-র কবিতা / ইচ্ছে করে

ইচ্ছে করে কুদরত রাহমান ইচ্ছে করে লিখবো আমি মানবতার কথা হইবো আমি তাদের সাথী যাদের বুকে ব্যথা। ইচ্ছে করে বলবো আমি শুধুই নায্য কথা রুখবো আমি অন্যায়কে ধরবো ন্যায়ের ছাতা। আরও পড়ুন কুদরত রাহমান এর কবিতা /কাউকে ঠকাতে নেই

কুদরত রাহমান এর কবিতা / বড়ো কষ্ট হয়

বড়ো কষ্ট হয় কুদরত রাহমান বড়ো কষ্ট হয়, যখন দেখি মানুষ মানুষকে চিনতে ভুল পথে যায়, সেই ছোট্ট শিশু মাইয়া পারুলের লাশ কাঁধে করা সন্ধ্যায় ভুল করে ফুটবল ভাইবা ইটে লাথি মারা মারপিট খাওয়া ভান করা আধা মত শৃগাল দৌড় দেখেও ক’জন রেখেছে মনে মানবিক কর্ম গুলো, সেদিন পারুলের মায়ের আকাশ কাঁপানো কান্না বিল্টুর আঙ্গুল ফাইটা রক্ত ঝরার চিকিৎসা সেবা…

কুদরত রাহমান এর কবিতা / সবুজের আহবান

সবুজের আহবান কুদরত রাহমান ঐ অদূরে সবুজ বৃক্ষ সারি সারি দাঁড়িয়ে সূদুর আকাশে সাদা মেঘ ভেসে যায় সাদা ডানা মিলিয়ে। কৃষকের ক্ষেতে নতুন রোপিত হয়েছে গমের বীজতলা তাহা থেকে জন্ম নিয়েছে ছোট্ট ছোট্ট সবুজ চারাগুলা। চারিদিকে সবুজের সমাহার বিকেলের সোনা রোদ ছুঁয়েছে চিকচিক করছে হেথা অপরূপ দৃশ্যে নবরূপে সেজেছে। বুক ভরা নিঃশ্বাসে নির্মল বায়ুতে মন মোর ঘরেতে রহেনা গাঁয়ের ছায়ায়…

কুদরত রাহমানের কবিতা/ রাতের স্বপ্ন

রাতের স্বপ্ন কুদরত রাহমান রাতের স্বপ্নগুলো সব রাতেই হারিয়ে যায় কল্পনার আকাশে ফানুস উড়িয়ে বেড়ায়, যে স্বপ্ন বাঁচতে শেখায় নতুন ঠিকানায় তাকেই স্বপ্ন বলে যা জেগে দেখতে হয় । স্বপ্ন তাকে বলিনা আমি ঘুমিয়ে যা দেখায় গভীর চিন্তনে ভাবনার মাঝে স্বপ্ন জন্মায়, জীবনে বড় কিছু হতে চাও স্বপ্ন দেখো ভেবে মেধা খাটাও পরিশ্রম করো সফল হবে তবে। এ জগতে যত…

কুদরত রাহমান এর ছড়া/ ভুত ঢুকেছে দেশে

ভুত ঢুকেছে দেশে কুদরত রাহমান ভুত ঢুকেছে ভুত ঢুকেছে, ভুত ঢুকেছে দেশে শহর গ্রাম আর পাড়ায় ভুত যে নানান বেশে, ফ্যাসিবাদের ভুত ঢুকেছে ভয়ানক তার রূপ সব জাগাতে মাড়িয়ে চলে ভুতের ভয়ে সব চুপ। হেতেরা মানুষ মারে রক্ত খায় পশুর মতো দাঁত রঙ্গ করে ভন্ড বেজায়, ওরা স্বার্থপর এক জাত। মুখে বলে মধুর কথা বুলি আওড়ায় সে ফাঁকা নিজে খাবে…

কুদরত রাহমান এর কবিতা / এই গ্রাম সেই গ্রাম

এই গ্রাম সেই গ্রাম কুদরত রাহমান এই গ্রাম এখন আর, সেই গ্রাম’টি নাইযেদিকে তাকাই শুধু, ধোঁয়াশা আর ছাই, পুকুর ভরা মাছ নাই, গোয়াল ভরা গরু নাইগোলা ভরা ধান নাই, পান খাই স্বাদ নাই, রাখাল আছে বাঁশি নাই,হালের গরু বেইচা খাইগাঁয়ের বধুর ঘোমটা নাই,আঁচল ভরা ফুল নাই, শাপলা ফুলে বাহার নাই, কলমিলতা কই পাইগোলাপ গাঁদা শিউলি, জুঁই চামেলির সুবাস নাই, কোথায়…

কুদরত রাহমান এর কবিতা / স্বাধীনতা আমার স্বাধীনতা

স্বাধীনতা আমার স্বাধীনতা কুদরত রাহমান আমার স্বাধীনতা আমার অধিকার আমার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ন্যায্য অধিকার, কিন্তু কতটুকু স্বাধীন আমি, আজ তিপ্পান্ন বছর পরে স্বাধীনতা খুঁজতে গিয়ে কেনো আমি নির্বিকার? হে আমার জন্মভূমি বাংলাদেশ, তোমার কাছে খুব বেশী কিছু আমার চাওয়া ছিলনা থাকবেনা, দুবেলা দুমুঠো পেটপুরে খেয়েদেয়ে, সুখের নিদ্রা আর আমার যোগ্যতা অনুযায়ী কর্ম কেনো পাবোনা? টাকাওয়ালা পেশীশক্তি আর জুজুবুড়ির ভয়…

1 2 3 7