যুদ্ধ নয় শান্তি চাই
কুদরত রাহমান
আমরা ক্ষণিকের তরে এসেছি পৃথিবীতে, সুন্দর একটা পৃথিবী সাজিয়ে তুলতে চাই,
আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা হানাহানি চাইনা, আমরা সৌহার্দ্য চাই।
আমরা মানুষ সৃষ্টির সেরা জীব, আমাদের আচার আচরণ হোক সুন্দর এবং সহনশীল,
মানুষে মানুষে গভীর বন্ধুত্ব আর অন্তরঙ্গতা হোক আমাদের জীবন আদর্শের মুল চাবিকাঠি।
পেশী শক্তি নয়, মেধা শক্তি দিয়ে আমরা মানুষের কল্যাণে নিবেদিত থাকতে বদ্ধ পরিকরর হই,
অশান্তি নয়, যুদ্ধ নয়, বিগ্রহ নয়, আমরা শান্তি চাই, আমরা এই বিশ্বকে শান্তির বিশ্ব দেখতে চাই।

আরও পড়ুন

No Comments