অবহেলা
কুদরত রাহমান
তোমার অবহেলা আমাকে একটুও ভাবায়না,
ওটা তোমার অহংকারের ফসল
তোমার অবহেলা আমাকে একটু একটু করে
বহুদূর ছুটে যেতে শিখিয়েছে,
আমাকে নতুন পথে, অন্য শপথে
বাঁচার পথ দেখিয়েছে, কষ্টকে জয় করতে
অজানাকে জানতে, অচেনাকে চিনতে
আর,মানুষের ভিতরে লুকায়িত ভয়ংকর রূপকে
আয়নার মতো স্বচ্ছ করে দেখিয়েছে।
আমি এখনো আমার মতোই আছি
তোমরা বদলে গেছো, মেকি সভ্যতার খোলস
তোমাকে, গ্রাস করেছে। সভ্যতা ভদ্রতা মানবতা
এখন আর আসল রূপে নেই, অর্থের চাপায়
মুখ থুবড়ে পড়েছে, এখন যা কিছু দেখায়
মেকি, মিথ্যা আভিজাত্য, ইমিটেশন এর গয়না
আর স্বর্ণের গহনাদি দেখতে একই রকম,
পার্থক্যটা ব্যপক, তেমনই তোমাদের অবহেলায়
দূরে সরে থাকা, নিজেকে আড়াল রাখা
মানুষগুলোর মধ্যে এখন এক আকাশ ফারাক,
তুমি যেটাই ভাবো, তোমার আর একটা ভালো
মানুষের ব্যবধান, সমুদ্রের এপাড় ওপাড়
আলো আর আঁধারের মাঝখানে, বৃহত শুন্যতা।।
আরও পড়ুন
কুদরত রাহমান এর কবিতা / কে বড়ো
Very nice